News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বেকারদের নিয়োগের দাবিতে সামাজিক মাধ্যমে সরব কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন
Image

বেকারদের নিয়োগের দাবিতে সামাজিক মাধ্যমে সরব কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট:৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক লগ্নে রাজ্যের শিক্ষিত বেকারদের উদ্দেশ্যে বার্তা দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। বেকারদের সমস্ত সমস্যা নিয়ে বিধায়কের কাছে জানাতে আহবান করেন তিনি। বেকারদের সমস্যাগুলি বিধানসভা অধিবেশনে তুলে ধরবেন বলে জানিয়েছেন কংগ্রেস বিধায়ক।

বুধবার সামাজিক মাধ্যমে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, দীর্ঘদিন ধরে রাজ্যের বেকারদের করুন অবস্থা। রাজ্যের নিয়োগ প্রক্রিয়া একপ্রকার বন্ধ হয়ে আছে। যদিও কিছু কিছু জায়গায় শূন্যপদ পূরনের জন্য নোটিফিকেশন জারি করা হলেও সেগুলি সম্পূর্ন করা হয়নি। ফলে রাজ্যের শিক্ষক যুবক যুবতীরা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে। বিভিন্ন দপ্তরে কর্মীরা অবসর হলেও নতুন করে নিয়োগ করা হচ্ছে না। এই বিষয়গুলি নিয়ে সরকারের কাছে দাবি জানানো হবে এবং আগামী বিধানসভা অধিবেশনে এই সমস্যাগুলি তুলে ধরা হবে বলেও জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top