নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ আগস্ট:উদয়পুরের শিক্ষক অভিজিৎ দের খুনীদের উপযুক্ত শাস্তি দাবীতে সরব হলো ত্রিপুরা সরকারী শিক্ষক সমিতি (এইচ বি রোড) বিলোনীয়া বিভাগীয় কমিটি। প্রতিবাদ সভার মধ্যে দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সরকারি কর্মচারী সমন্বয় কমিটির নেতৃত্বরা।বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ বিলোনিয়া সরকারি কর্মচারী সমন্বয় কমিটির অফিস প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রয়াত শিক্ষকের স্মৃতিতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক কর্মচারীরা। পাশাপাশি শিক্ষানুরাগী মহল সহ পথ চলতি মানুষ ও শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষকের প্রতি।শ্রদ্ধাঞ্জলী নিবেদনের পর প্রতিবাদ সভায় বিক্ষোভ দেখান বামপন্থী সরকারী কর্মচারী সংগঠনের নেতৃত্বরা।

শিক্ষক খুনের ঘটনায় বিলোনিয়ায় ত্রিপুরা সরকারী শিক্ষক সমিতি বিক্ষোভ
Releated Posts
পূর্ব আগরতলা থানায় যুবককে যৌন হেনস্তার অভিযোগ: সরকারি হলফনামা বাতিল করল উচ্চ আদালত, নতুন করে রিপোর্ট চাইল
আগরতলা, ১৭ জুন: পূর্ব আগরতলা থানায় এক যুবককে থানার ভেতরে যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ত্রিপুরা…
মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…
আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস
আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…


















