News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আর জি কর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক খুন, প্রতিবাদে সরব অল ত্রিপুরা গভমেন্ট ডাক্তার অ্যাসোসিয়েশন
Image

আর জি কর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক খুন, প্রতিবাদে সরব অল ত্রিপুরা গভমেন্ট ডাক্তার অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট:আর জি কর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এরই প্রতিবাদে বুধবার অল ত্রিপুরা গভমেন্ট ডাক্তার অ্যাসোসিয়েশনের চিকিৎসকরা আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজের সামনে এক প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

এদিন মোমবাতি নিয়ে নৃশংস এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন চিকিৎসকরা।বিশিষ্ট চিকিৎসক কনক চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই ঘটনা নেক্কারজনক। সভ্য সমাজে এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিনের এই বিক্ষোভ সমাবেশ বলে জানিয়েছেন চিকিৎসক।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top