নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.): আবগারি দুর্নীতি মামলায় সিবিআই-এর গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)- প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বুধবার কেজরিওয়ালের সেই আবেদন শুনলো সুপ্রিম কোর্ট, এছাড়াও সুপ্রিম কোর্টে নিয়মিত জামিনের আবেদনও জানান কেজরিওয়াল। এএপি প্রধানের এই দুই আবেদনের প্রেক্ষিতে বুধবার সিবিআই-কে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় সিবিআই-এর গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে গত সোমবার শীর্ষ আদালতের দ্বারস্থ হন কেজরিওয়াল। এছাড়াও নিয়মিত জামিনের আবেদন জানান তিনি। উল্লেখ্য, সম্প্রতি কেজরিওয়ালের গ্রেফতারিকে চ্যালেঞ্জ সংক্রান্ত আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। একইসঙ্গে তাঁকে জামিনের জন্য ট্রায়াল কোর্টে আবেদন জানাতে বলা হয়েছিল।

আবগারি মামলা : কেজরিওয়ালের আর্জি শুনলো সুপ্রিম কোর্ট, নোটিশ সিবিআই-কে
Releated Posts
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…
মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…
আইএসআই-যোগে আন্ডারওয়ার্ল্ড মডিউল বড়সড় জঙ্গি হামলার আড়াল হতে পারে, সতর্ক গোয়েন্দা সংস্থাগুলি
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-র মদতে পরিচালিত একাধিক জঙ্গি-যোগযুক্ত…
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…


















