News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন, প্রতিবাদে সরব চিকিৎসক পড়ুয়ারা, কর্মবিরত
Image

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন, প্রতিবাদে সরব চিকিৎসক পড়ুয়ারা, কর্মবিরত

আগরতলা, ১৩ আগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে নৃশংস হত্যার প্রতিবাদে সোচ্চার হয়েছে রাজ্যের চিকিৎসক পড়ুয়ারা। হত্যাকান্ডের সাথে জড়িত অভিযুক্তদের অবিলম্বে শাস্তির দাবিতে আজ জিবি হাসপাতাল এবং এজিএমসির চিকিৎসক পড়ুয়ারা বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত মহিলা চিকিৎসকের উপর ঘুমন্ত অবস্থায় হামলা চালিয়েছিল। তার পর তাঁকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এরই প্রতিবাদে বিগত কিছুদিন যাবৎ বিভিন্ন রাজ্যে চিকিৎসক পড়ুয়ারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এরই প্রতিবাদে আজ জিবি হাসপাতাল ও আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়ারা বিক্ষোভে সামিল হয়েছেন।

এক চিকিৎসক পড়ুয়ারা জানিয়েছেন, হাসপাতালেও মহিলা চিকিৎসকদের নিরাপত্তা নেই। তারই প্রমাণ গত ৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দেখা গিয়েছে। কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। এরই প্রতিবাদে আজ বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। তাঁদের দাবি, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দায়িত্বে থাকা ব্যক্তিদের পদত্যাগ করা, অতিসত্বর হত্যাকান্ডে জড়িত অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা হোক।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top