News Flash

Image

স্ত্রীর ইটের আঘাতে গুরুতর আহত স্বামী

আগরতলা, ১২ আগস্ট: পারিবারিক বিবাদকে কেন্দ্র করে স্ত্রীর ইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন স্বামী। পর্রবতী সময়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্ত্রী। বর্তমানে স্বামী জিবি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন।  

ঘটনার বিবরণে জানা গিয়েছে,আজ সকালে জিরানিয়া ইট ভাট্টাতে বসবাসরত এক দম্পতির মধ্যে পারিবারিক ঝামেলা শুরু হয়েছিল। ওই বিবাদ এক সময় ভয়ংকর আকার ধারণ করে। তখন স্ত্রীর ইটের আঘাতে গুরুতর আহত হয়েছকন স্বামী তপন গোয়ালা(৪০)। সাথে সাথো তাকে জিরানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।  কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে চিকিৎসক জিবি হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন। আরও জানা গিয়েছে, ঘটনার পর তার স্ত্রী পালিয়ে যান। 

Releated Posts

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top