News Flash

Image

পাঁচ চোর সহ এক নেশা বিক্রেতা আটক 

আগরতলা, ১২ আগস্ট: গোপন সংবাদের ভিত্তিতে এক নেশাকারবারি সহ পাঁচ চোরকে আটক করল পশ্চিম আগরতলা থানার পুলিশ।

পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে  রাধানগর এলাকায় বিপ্লব বণিক নামে এক যুবক নেশাসামগ্রী বিক্রি করতে আসবে। সেই খবরের ভিত্তিতে  রাধানগরে পুলিশ অভিযান চালিয়েছে। ওই সময় বিপ্লব বণিক আসতেই তাকে আটক করে। তার কাছ থেকে পুলিশ ১৩৫টি ড্রাগসের কৌটা উদ্ধার করে। যার বাজার মূল্য ৫০ হাজার টাকা বলে জানান তিনি।

তিনি আরও জানিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তার সঙ্গে আরও পাঁচ জন ব্যবসায়ে জড়িত রয়েছেন। যথারীতি তাদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছিল কিন্তু তাদেরকে আটক করতে পারেনি।  

অপর একটি ঘটনায় ওসি জানান, গত ৫ আগস্ট একদল দুষ্কৃতিকারী বড়জলা স্কুল থেকে কিছু ফ্যান কম্পিউটার এবং কিছু আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। পুলিশ তদন্ত নেমে পাঁচজনকে আটক করে। তাদের নাম সমীর বিন ,বিলাস গুপ্ত ,যদুমনি গুপ্ত, শানু দেব ও রাজেশ দেবনাথ। তাদের কাছ থেকে তিনটি সিলিং ফ্যান, একটি দা উদ্ধার করে। তাদের প্রত্যেককে পুলিশ রিমান্ড চেয়ে আজ আদালতে সোপর্দ করা হবে। 

Releated Posts

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top