News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৪ দিনের সন্তানকে আইসিইউ-তে রেখে মৃত্যু মায়ের, গগনভেদী চিৎকার স্বামীর

৪ দিনের সন্তানকে আইসিইউ-তে রেখে মৃত্যু মায়ের, গগনভেদী চিৎকার স্বামীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট:চারদিনের সন্তানকে আইসিইউ’তে রেখে মৃত্যু হল মায়ের। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে আগরতলায়।ঘটনার বিবরণে জানা যায়, বিয়ের মাত্র দেড় বছরের মাথায় মর্মান্তিক মৃত্যু হয়েছে স্টাফ নার্স শর্মিষ্ঠা বণিকের। ৬ মাসের গর্ববতী অবস্থায় শর্মিষ্ঠা শারীরিক অবস্থার অবনতি হয়। তাই তাকে বাঁচানোর জন্য সময়ের আগেই সন্তান প্রসব করানো হয়। তারপর থেকেই জিবি হাসপাতালের আইসিইউ’তে ছিলেন মা ও শিশু কন্যা।প্রসবের চারদিনের মাথায় রবিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন শর্মিষ্ঠা। তার বাপের বাড়ি আগরতলা জয়নগর এলাকায়। তার বিয়ে হয়েছে চড়িলামে। শর্মিষ্ঠার সন্তান এখনও সঙ্কটাপন্ন অবস্থায় আছে। স্ত্রীর মৃত্যু আর সন্তানের সঙ্কটাপন্ন অবস্থায় দিশেহারা স্বামী শান্তনু চৌধুরী। তার বাবা কিছুদিন আগে মারা গেছেন। মা বিছানায় শয্যাশায়ী। এমন অবস্থায় স্ত্রীর মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। অপরদিকে সদ্যজাত সন্তানকে নিয়ে চিন্তায় রয়েছেন শান্তনু। সুখের স্বপ্ন সব যেন এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top