News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিলোনিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান

স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিলোনিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১১ আগস্ট: ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিলোনিয়া পৌর পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান।

রবিবার বিকাল পাঁচটা নাগাদ বিলোনিয়া শচীন দেববর্মণ অডিটোরিয়াম হলে সবুজ কন্ঠের কচিকাঁচা শিশুদের সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সুচনা হয় সমাপ্ত দিনের অনুষ্ঠান। গত ১০ই আগষ্ট থেকে শুরু হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান।

দুই দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের রবিবার ছিল সমাপ্তি দিন। এই সমাপ্তি দিনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শাসক স্মিতা মল, বিলোনিয়া পৌর পরিষদের এক্সিকিউটিভ অফিসার সনদ দেওয়ান, ডিসিএম সঞ্জয় শীল। এই দিন বিলোনিয়া রবীন্দ্র পরিষদ সহ অন্যান্য সংস্থার শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

এছাড়া হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে গত ৯ ই আগষ্ট থেকে শুরু হয় দেশাত্মবোধক ছায়া ছবি প্রদর্শনী । তিন দিন ব্যাপী ছায়া ছবি প্রদর্শনী আজ ছিল সমাপ্তি দিন। শ্যাম বাহাদুর  ছায়া ছবি প্রদর্শনীর মধ্য দিয়ে হয় সমাপ্তি অনুষ্ঠান । এছাড়া লক্ষ্য, উরি এই দুটি দেশাত্মবোধক ছায়া ছবিও প্রদর্শন হয়।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top