News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশের ঘটনায় বিশালগড় প্রেসক্লাবের উদ্যোগে মৌন মিছিল ও ধিক্কার সভা

বাংলাদেশের ঘটনায় বিশালগড় প্রেসক্লাবের উদ্যোগে মৌন মিছিল ও ধিক্কার সভা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১১আগষ্ট:  গোটা বাংলাদেশ জুড়ে গণঅভ্যুত্থান, শেখ হাসিনার পদত্যাগ এবং বাংলাদেশের অস্থির পরিস্থিতি, লুটপাট গণহত্যা নির্বিচারে  অগ্নিসংযোগ  প্রভৃতি ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্বৃত্তদের দ্বারা বাংলাদেশের এখন পর্যন্ত মোট পাঁচজন সাংবাদিক কে নির্মমভাবে হত্যা করা হয়।   প্রায় শতাধিক সাংবাদিককে আক্রমণ করা হয়েছে।  তাদের বাড়ি ঘরে লুটপাট, অগ্নিসংযোগ এবং সংবাদ ভবনে প্রকাশ্যে লুটপাটের পর অগ্নি সংযোগ ও গুঁড়িয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে ধিক্কার ও নিন্দার ঝড় উঠে।

নির্বিচারে সাংবাদিকদের হত্যা ও আক্রমণের প্রতিবাদে রবিবার সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমা প্রেসক্লাবের সাংবাদিকরা মৌন মিছিল এবং ধিক্কার সভার আয়োজন করে। এদিন বিকাল চারটায় বিশালগড় প্রেসক্লাবের সামনে থেকে সমস্ত সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে এবং বুকে কালো বেজ পরিধান করে বিশালগড় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিশালগড় প্রেস ক্লাবের সামনে এসে ধিক্কার সভায় মিলিত হয়।

এদিনের মৌন মিছিলে বিশালগড় প্রেসক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ,সম্পাদক তাজুল ইসলাম,কোষাধ্যক্ষ হারাধন দেবনাথ এবং সহ সম্পাদক জীবন সাহা সহ কার্যকরী কমিটির সদস্য গৌতম ঘোষ, কিশোর দেবনাথ, অজয় পাল মিছিলে হাঁটেন। সভাপতি ভবতোষ ঘোষ বলেন, এক কথায় এটি একটি বর্বরচিত এবং ইতিহাসের নেক্কারতম জঘন্য ঘটনা চলছে গোটা বাংলাদেশ জুড়ে। সাংবাদিক হত্যার মতো নিকৃষ্টতম কাজ করতে ওরা দ্বিধাবোধ করেনি। বাংলাদেশের এই চলমান অস্থির পরিস্থিতিতে সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে তার নিশ্চয়তা করতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে। এছাড়া সম্পাদক তাজুল ইসলাম ও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top