News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিকিৎসার নামে টাকা আত্মসাতের অভিযোগ এক চিকিৎসকের বিরুদ্ধে

চিকিৎসার নামে টাকা আত্মসাতের অভিযোগ এক চিকিৎসকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, মনু, ১১ আগস্ট: চিকিৎসার নাম করে লুটের বাণিজ্য চালাচ্ছেন এক চিকিৎসক। ঘটনা মনু ছৈলেংটা হাসপাতাল সংলগ্ন এলাকায়। এমনই অভিযোগ উঠেছে।ঘটনার বিবরণে প্রকাশ, দীর্ঘদিন ধরে চিকিৎসক প্রসন্ন দাস মনু ছৈলেংটা হাসপাতাল সংলগ্ন এলাকায়  চিকিৎসার নাম করে রোগীদের কাছে থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন এমনি এক অভিযোগ তুলেছেন কাঞ্চনপুর মহকুমাস্থিত দশদা কম্বল টিলা এলাকার স্থানীয় বাসিন্দা বিকাশ দাস নামের এক ব্যক্তি। তিনি জানিয়েছেন উনার নিজ শরীরের সুগার কন্ট্রোল করতে চিকিৎসার জন্য চিকিৎসক প্রসন্ন দাসের শরণাপন্ন হয়ে সর্বমোট চিকিৎসকের ১৬,০০০ টাকা ভিজিট দিয়ে চিকিৎসা শুরু করেন।

চিকিৎসা শুরুর ১৫ দিনের মাথায় অসুস্থ বিকাশ দাস চিকিৎসকের সঙ্গে দেখা করলে জোরপূর্বক সুগার কন্ট্রোল হয়েছে বলে ভিডিও বানাতে চান। তখন সুগার কন্ট্রোল হয়নি বলে বাধা দিলে অসুস্থ বিকাশ দাস কে আর কোনো চিকিৎসা করবে না বলে ফিরিয়ে দেয়। চিকিৎসক প্রসন্ন দাসের রুটিন মাফিক চিকিৎসা করতে গিয়ে বিকাশ দাসের ২২ থেকে ২৫ হাজার টাকার মত খরচ হয় বলে জানান।  তিনি এও জানিয়েছেন যে টাকা গেলেও অসুবিধা নেই কিন্তু রোগ যদি কমে যেত।

এদিকে চিকিৎসক প্রসন্ন দাসের সঙ্গে টেলিফোন করলে কোনরকম সদ উত্তর পায়নি রোগী বিকাশ দাস। দুই মাস কেটে গেলেও টেলিফোন করে  চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারেননি তিনি। তাই বাধ্য হয়ে সাংবাদিকের শরণাপন্ন হন রোগী বিকাশ দাস আর রাজ্যের মানুষদেরকে সতর্ক করতে তিনি চিকিৎসক প্রসন্ন দাসের বিরুদ্ধে অভিযোগ তোলেন।এদিকে দশদা বিশ্বাসপাড়া এলাকার ধনঞ্জয় নমঃ নামের আরো এক ব্যক্তি ওই চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন তিনি ও ওই চিকিৎসকের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন। চিকিৎসার ১৫ দিনের মাথায় ভিডিও তৈরি করে চিকিৎসকের নিজ ফেইসবুক পেইজ থেকে আপলোড করে বিজ্ঞাপন হিসাবে ছড়িয়ে দেন তিনি, আর এই মিথ্যা প্রতিশ্রুতি ভিডিও দেখে রাজ্যের মানুষ ভিড় জমায় মনু ছৈলেংটা চিকিৎসক প্রসন্ন দাসের চেম্বারে। আর এই সুযোগে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে চিকিৎসক প্রসন্ন দাস।

Releated Posts

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top