News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশে ভেঙে পড়ল প্রশিক্ষণের বিমান, আহত ২ পাইলট

মধ্যপ্রদেশে ভেঙে পড়ল প্রশিক্ষণের বিমান, আহত ২ পাইলট

গুনা (মধ্যপ্রদেশ),১১ আগস্ট (হি. স.)  : মধ্যপ্রদেশের গুনা জেলায় ভেঙে পড়ল প্রশিক্ষণের বিমান। আহত হয়েছেন দুই পাইলট। রবিবার ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, এদিন একটি বেসরকারি  এভিয়েশন অ্যাকাডেমির বিমানটি আকাশে ওড়ে। দুই আসনবিশিষ্ট প্রশিক্ষণের বিমানে দুজন পাইলট ছিলেন। দুপুর ১.৩০টা নাগাদ আচমকাই তা ভেঙে পড়ে। এতে দুই পাইলট আহত হন। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

গুনার পুলিশ আধিকারিক দিলীপ রাজোরিয়া জানিয়েছেন, এদিন দুপুরে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে পুলিশকর্মীরা ঘটনাস্থলে যান। সম্ভবত ইঞ্জিনের সমস্যার কারণে দুর্ঘটনাটি ঘটে। দুই পাইলটকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁরা সংকটমুক্ত। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top