News Flash

  • Home
  • বিদেশ
  • হিন্দু, মুসলমান, খ্রিষ্টান পরিবার সবাই বাংলাদেশের সন্তান : ড. ইউনূস
Image

হিন্দু, মুসলমান, খ্রিষ্টান পরিবার সবাই বাংলাদেশের সন্তান : ড. ইউনূস

ঢাকা থেকে মনির হোসেন।। আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  তিনি বলেন, এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নয়। এটা আবু সাঈদের বাংলাদেশ। এই আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। তাই যে যেখানে আছেন আবু সাঈদের মা-বাবা, ভাই-বোনদের বা যারা যেখানে আছেন তাদের রক্ষা করুন। কোনো গোলোযোগ করতে দেবেন না।   

শনিবার বেলা ১১টার দিকে বাংলাদেশের রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, আবু সাঈদ এখন ঘরে ঘরে। প্রত্যেক ঘরে আবু সাঈদ। জাতি-ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে  হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক,  খ্রিষ্টান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন, কোথাও যেন কোনো গোলোযোগ যেন না হয়। কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে। কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাঈদ।

Releated Posts

হিন্দু পরিবারের উপর হামলার ঘটনায় বাংলাদেশের সরকারের সমালোচনায় আওয়ামী লীগ

ঢাকা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হামলার আবহে ভোলা জেলার লালমোহন উপজেলায় এক হিন্দু পরিবারের…

ByByNews Desk Jul 29, 2026

পিওকে-তে ৪০ জনের বেশি বিক্ষোভকারী নিহতের ঘটনায় পুলিশের পদক্ষেপের সাফাই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, বললেন ‘ভারতের মতোই শত্রু’

ইসলামাবাদ, ২৯ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কড়া পদক্ষেপের সাফাই দিয়ে বিতর্কে…

ByByNews Desk Jul 29, 2026

হরমুজ ও বাব-আল-মান্দেবে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা ভারতের, আন্তর্জাতিক জলপথে অবাধ নৌচলাচল দ্রুত পুনরুদ্ধারের দাবি

সংযুক্ত রাষ্ট্র, ২৯ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী এবং বাব-আল-মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইনের…

ByByNews Desk Jul 29, 2026

ইউক্রেনের বন্দরনগরে আটকে ভারতীয় নাবিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: ভারতীয় দূতাবাস

কিয়েভ, ২৯ জুলাই (আইএএনএস): ইউক্রেনের চর্নোমর্স্ক বন্দরে একটি পণ্যবাহী জাহাজে আটকে পড়া ভারতীয় নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top