আগরতলা, ১০ আগস্ট: নেশা খোরদের তান্ডব থেকে বাদ যাচ্ছে না খোদ পুলিশও। শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ কল্যাণপুরের মোহরছড়ায় মোবাইল ডিউটি করতে গিয়ে এক নেশাখোরের বাইকের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন কল্যাণপুর থানার এক এ এস আই। জানা গিয়েছে, শিব প্রসাদ দেব নামের ওই এ এস আই টি এস আর নিয়ে গভীর রাতে মোহরছড়ায় মোবাইল ডিউটি করছিলেন। এমন সময় একটি দ্রুত গতির পালসার বাইক এসে তাকে হটাৎই ধাক্কা মারে। বাইকের ধাক্কার ফলে ওই পুলিশ অফিসার উল্টে গিয়ে পিচের রাস্তার আর এক পাশে পড়েন। এতে তার মাথা ও শরীরে গভীর আঘাত লাগে। বাইকটি ও রাস্তার পাশে উল্টে পরে। বাইকের আরোহী ছিল চরম নেশাগ্রস্থ। তার নাম বিজয় দাস (২২) বাড়ী জিরানিয়া। বাইক উল্টে যাওয়ায় ওই নেশাগ্রস্থ যুবক ও আঘাত প্রাপ্ত হয়।সাথে সাথে পুলিশ অফিসার সহ ওই যুবক কে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে আঘাত গুরুতর হওয়ায় দুজনকেই আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।
বাইকের ধাক্কায় গুরুতর আহত এএসআই
Releated Posts
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

















