News Flash

বাইকের ধাক্কায় গুরুতর আহত এএসআই

আগরতলা, ১০ আগস্ট: নেশা খোরদের তান্ডব থেকে বাদ যাচ্ছে না খোদ পুলিশও। শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ কল্যাণপুরের মোহরছড়ায় মোবাইল ডিউটি করতে গিয়ে এক নেশাখোরের বাইকের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন কল্যাণপুর থানার এক এ এস আই।  জানা গিয়েছে, শিব প্রসাদ দেব নামের ওই এ এস আই টি এস আর নিয়ে গভীর রাতে মোহরছড়ায় মোবাইল ডিউটি করছিলেন। এমন সময় একটি দ্রুত গতির পালসার বাইক এসে তাকে হটাৎই ধাক্কা মারে। বাইকের ধাক্কার ফলে ওই পুলিশ অফিসার উল্টে গিয়ে পিচের রাস্তার আর এক পাশে পড়েন। এতে তার মাথা ও শরীরে গভীর আঘাত লাগে। বাইকটি ও রাস্তার পাশে উল্টে পরে। বাইকের আরোহী ছিল চরম নেশাগ্রস্থ। তার নাম বিজয় দাস (২২) বাড়ী জিরানিয়া। বাইক উল্টে যাওয়ায় ওই নেশাগ্রস্থ যুবক ও আঘাত প্রাপ্ত হয়।সাথে সাথে পুলিশ অফিসার সহ ওই যুবক কে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে আঘাত গুরুতর হওয়ায় দুজনকেই আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। 

Releated Posts

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top