News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জেলা পুলিশ সুপারের নেতৃত্বে শহর এলাকায় নেশা বিরোধী অভিযান, আটক ৪০ জন
Image

জেলা পুলিশ সুপারের নেতৃত্বে শহর এলাকায় নেশা বিরোধী অভিযান, আটক ৪০ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: পশ্চিম জেলার পুলিশ সুপার ড: কিরণ কুমার কে এর নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় রাজধানী আগরতলা শহরের বিভিন্ন জায়গায় নেশা বিরোধী অভিযান চালানো হয়। নেশাসেবনকারী সন্দেহে ৪০ জনকে আটক করেছে এদিন পুলিশ।এদিন অভিযানকালে পুলিশ সুপার বলেন, গোটা রাজ্যে যুবসমাজ নেশার করালগ্রাসে নিমজ্জিত হচ্ছে। ফলে তাদের জীবন অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। পাশাপাশি সমাজও নষ্ট হচ্ছে। প্রতিনিয়তই সাধারণ নাগরিক এই অভিযোগ জানিয়ে আসছেন। এরই পরিপ্রেক্ষিতে পূর্ব এবং পশ্চিম থানা এলাকায় এদিন অভিযান চালানো হয়েছে। আস্তাবল ময়দান, ডিম সাগর লেক এলাকা সহ বিভিন্ন জায়গায় এই অভিযোগ চালানো হয়েছে এদিন। এরই পরিপ্রেক্ষিতে ৪০জনের উপর যুবককে আটক করেছে পুলিশ। তাদের প্রত্যেকেই বিভিন্ন নেশার সঙ্গে যুক্ত বলে দাবি পুলিশের।

Releated Posts

জম্পুইজলায় বিজেপি পার্টি অফিসে হামলার অভিযোগ, উত্তেজনা এলাকাজুড়ে

আগরতলা, ৩ মে: সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল জম্পুইজলা এলাকা। বিজেপির অভিযোগ, বিজয়…

ByByReshmi Debnath May 3, 2026

সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা ও কাজের গুণমান নিশ্চিত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২ মে : নগর উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা, কাজের গুণমান বজায়…

ByByNews Desk May 2, 2026

মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ১০৭টি পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত পর্যটনমন্ত্রী

আগরতলা, ২ মে : আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট ১১২টি পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।…

ByByNews Desk May 2, 2026

বামপন্থী কর্মী ছায়েদ আলীর প্রয়াণে শোকের ছায়া বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২ মে: বামপন্থী ভাবধারায় বিশ্বাসী এবং কমিউনিস্ট আন্দোলনের সক্রিয় কর্মী ছায়েদ আলীর মৃত্যুতে শোকস্তব্ধ বক্সনগর…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top