News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রতিবেশীর শেষকৃত্যে গিয়ে জলে ডুবে মৃত্যু এক যুবকের
Image

প্রতিবেশীর শেষকৃত্যে গিয়ে জলে ডুবে মৃত্যু এক যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট:
প্রতিবেশীর শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফেরা হলো না রানা ধরের। নদীতে পড়ে মৃত্যু হয়েছে তার।  বৃহস্পতিবার বিকেল ৫টায় গোলাঘাটি বুড়িমা নদীতে ভেসে উঠে রানা ধরের  মৃতদেহ।  খবর পেয়ে ছুটে আসেন টাকারজলা থানার ওসি রথীন্দ্র দেববর্মা সহ টিএসআর জওয়ান। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় টাকারজলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

জানা যায় বুধবার বিকেলে গোলাঘাটি এলাকার কৃষ্ণ শীল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। গোলাঘাটি বুড়িমা নদীর তীরে মহাশ্মশান ঘাটে মৃত কৃষ্ণ শীলের শেষকৃত্য  করতে গিয়েছিলেন এলাকাবাসীর সাথে অনিল চন্দ্র ধরের ছেলে রানা ধর।  বুধবার রাতে  শেষকৃত্য সম্পন্ন করার পর শ্মশানবাসী প্রত্যেকে নিজ নিজ বাড়িতে চলে যায়। এলাকাবাসী জানান  গতকাল শেষকৃত্য সম্পন্ন করতে গোলাঘাটি বুড়িমার মহাশ্মশান ঘাটে গিয়েছিল। মহাশ্মশান ঘাটে অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে পড়ায় বুড়িমা নদীতে পড়ে যায় সে। অনেকের ধারণা অতিরিক্ত নেশাগ্রস্ত অবস্থায় থাকার ফলে তার জলে পড়ে মৃত্যু হয়েছে।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top