News Flash

  • Home
  • প্রধান খবর
  • দরিদ্র শিশুদের সুশিক্ষা দেওয়ার জন্য জেলে রাখা হয়েছিল সিসোদিয়াকে : অতিশী
Image

দরিদ্র শিশুদের সুশিক্ষা দেওয়ার জন্য জেলে রাখা হয়েছিল সিসোদিয়াকে : অতিশী

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): মনীশ সিসোদিয়া সুপ্রিম কোর্টে জামিন পেতেই আনন্দে কেঁদে ফেললেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী। একইসঙ্গে বিজেপিকে আক্রমণ করে অতিশী বলেছেন, “আজ সত্যের জয় হয়েছে, দিল্লির শিক্ষার্থীরা জিতেছে, তাঁকে জেলে রাখা হয়েছিল কারণ তিনি দরিদ্র শিশুদের সুশিক্ষা দিয়েছেন।” সাংবাদিক সম্মেলনে এই কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন অতিশী।উল্লেখ্য, শুক্রবার মনীশকে জামিন প্রদান করেছে সুপ্রিম কোর্ট। আবগারি দুর্নীতিতে ইডি এবং সিবিআই-এর মামলায় তাঁকে জামিন দিয়েছে সর্বোচ্চ আদালত। মনীশ সিসোদিয়ার আইনজীবী ঋষিকেশ কুমার বলেছেন, “সুপ্রিম কোর্ট সিবিআই এবং ইডি উভয় মামলায় মনীশ সিসোদিয়াকে জামিন দিয়েছে। তিনি গত ১৭ মাস ধরে জেলে ছিলেন। সুপ্রিম কোর্ট আরও বলেছে, মনীশ সিসোদিয়ার পক্ষ থেকে বিচারে কোনও বিলম্ব হয়নি। শীর্ষ আদালত এটাও বলেছেন, ট্রায়াল কোর্ট এবং হাইকোর্টের উচিত জামিন চাওয়া সমস্ত মামলা সুপ্রিম কোর্টে যাতে না পৌঁছয় তা নিশ্চিত করা।”

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top