News Flash

  • Home
  • দিনের খবর
  • স্বাধীনতা দিবসের প্রাক্কালে সতর্ক দিল্লি পুলিশ, গ্রেফতার আইসিস জঙ্গি রিজওয়ান
Image

স্বাধীনতা দিবসের প্রাক্কালে সতর্ক দিল্লি পুলিশ, গ্রেফতার আইসিস জঙ্গি রিজওয়ান

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবসের প্রাক্কালে সতর্ক রয়েছে দিল্লি পুলিশ। আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা। এমতাবস্থায় দিল্লি থেকে আইসিস জঙ্গি রিজওয়ান আলিকে গ্রেফতার করলো পুলিশ। শুক্রবার দিল্লি পুলিশের স্পেশাল সেল জানিয়েছে, আইসিস মডিউলের জঙ্গি রিজওয়ান আলিকে গ্রেফতার করা হয়েছে। সে দিল্লি দরিয়াগঞ্জের বাসিন্দা।উল্লেখ্য, রিজওয়ানের মাথার দাম ৩ লক্ষ টাকা রেখেছিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ), ওয়ান্টেড তালিকাতেও নাম রয়েছে এই আইসিস জঙ্গির। বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে দিল্লির বায়োডাইভার্সিটি পার্কের কাছে গঙ্গা বকশ মার্গের অদূরে অভিযান চালায় দিল্লি পুলিশ। সেই অভিযানেই গ্রেফতার করা হয় এই আইসিস জঙ্গিকে। ধৃতের কাছ থেকে পিস্তল, কার্তুজ ও দু’টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই ওই জঙ্গির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top