News Flash

Image

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৬ জন যাত্রী

উদয়পুর, ৯ আগস্ট : আবারও বেপরোয়া গতি প্রায় ২৬ জন যাত্রীকে আহত করেছে। তাঁদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অমরপুর-উদয়পুর সড়কে গান্ধারী এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের জেরে দুর্ঘটনার ফলে যানজটে ওই দুইজনকে জেলা হাসপাতালে নিয়ে যেতে পারেনি এম্বুলেন্স। ফলে তাঁদের পুণরায় অমরপুর মহকুমা হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদেরও অমরপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। 

আজ অমরপুর-উদয়পুর সড়কে গান্ধারী এলাকায় টিআর০১সি১৩১৮ এবং টিআর০৩১৪১০ নম্বরের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বেপরোয়া গতির কারণে ওই দুর্ঘটনায় প্রায় ২৬ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে আহতদের উদ্ধার করে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেছেন। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালের চিকিৎসকরা নাজির হুসেন(১০) এবং মানিক কণা ত্রিপুরা(৩৬)-র অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁদের উদয়পুর জেলা হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু, ওই দুর্ঘটনার জেরে যানজটের কারণে এম্বুলেন্স তাঁদের জেলা হাসপাতালে নিয়ে যেতে পারেনি। ফলে, তাঁদের পুণরায় অমরপুর মহকুমা হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের অভিযোগ, বাসের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। সে জন্যই অমরপুর সড়কে বাঁক নেওয়ার সময় মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে।

Releated Posts

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top