News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবি বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা শাখার
Image

বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবি বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা শাখার

আগরতলা, ৯ আগস্ট: বাংলাদেশে প্রতিনিয়ত সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন। এরই প্রতিবাদে সোচ্চার হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা শাখা। আজ আগরতলা প্রেসক্লাবে সংগঠনের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে অবিলম্বে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করার দাবি জানিয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের এক ব্যক্তি বলেন,  প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ অনিশ্চিয়তা, হিংসা এবং অরাজকতার মধ্যে ফেঁসে আছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্যাগপত্র এবং তার দেশ ছাড়ার পর অর্ন্তবতী সরকার গঠিত হয়েছে। সংকটের এই সময় ভারতবর্ষ দৃঢ়তার সাথে বাংলাদেশের সমস্ত সমাজের পাশে এক বন্ধুর ন্যায় দাঁড়িয়ে আছে।

এদিন তিনি আরও বলেন, কিন্তু দুঃখের বিষয় বিগত কিছু দিন ধরে বাংলাদেশে হিন্দু, শিখ এবং অন্যান্য সংখ্যালঘুদের ধার্মিক স্থান, ব্যবসা-বানিজ্যের প্রতিষ্ঠান ও বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এমনকি, পঞ্চগড় জেলায় ২২টি বাড়ি, ঝিনেদাহতে ২০টি বাড়ি ও জসোরে ২২টি দোকান মৌলবাদীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছারা, অনেক জেলায় তো শ্বশানঘাট পর্যন্ত ভেঙ্গে দেওয়া হয়েছে। মন্দির এবং গুরুদ্বারগুলির ও ক্ষতি করা হয়েছে। বাংলাদেশে এমন কোন জেলাই হয়তো নেই যা তাদের হিংসা ও আতঙ্কের শিকার হয়নি। প্রতিনিয়ত তাঁরা মৌলবাদীদের উৎপীড়নের স্বীকার হচ্ছেন। তাই এরই প্রতিবাদে সোচ্চার হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা শাখা।

তাই বিশ্ব হিন্দু পরিষদ ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের সুরক্ষার ব্যাপারে যথাসম্ভব পদক্ষেপ নেওয়ার হোক।

Releated Posts

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top