News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, নজর রাখছে ভারত: বিদেশমন্ত্রকের মুখপাত্র
Image

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, নজর রাখছে ভারত: বিদেশমন্ত্রকের মুখপাত্র

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.): বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে এমনই জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। জয়সওয়াল এদিন বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি নিয়ে নজর রাখছে ভারত। তিনি এও বলেন, বাংলাদেশে যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনও হামলার ঘটনা না ঘটে, তার জন্য একাধিক গোষ্ঠী, সংগঠন এগিয়ে আসছে। এই  উদ্যোগ প্রশংসনীয়।

পাশাপাশি বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ নিয়ে এদিন তিনি বলেন, জানা যাচ্ছে যে, আজ সন্ধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। নির্দিষ্ট সঠিক সময় জানি না, তবে আটটার দিকে হতে পারে। এও বলেন, কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের হাইকমিশনার অংশ নিতে পারেন এতে।

Releated Posts

সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক পুনর্গঠনের সময়

ঢাকা, ২৭ আগস্ট (আইএএনএস): বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে এক জটিল, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৪ সালের…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে আকস্মিক বন্যা: বিশ্বনেতাদের পাশে থাকার আশ্বাস, নিখোঁজ শত শত বিদেশি

কাঠমান্ডু, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ১৬০-রও বেশি মানুষের মৃত্যু এবং শত শত মানুষের নিখোঁজ হওয়ার…

ByByNews Desk Aug 27, 2026

তিব্বত থেকে আসা ভয়াবহ বন্যায় নেপালে মৃত অন্তত ১৯, নিখোঁজ বহু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): চিনের তিব্বত অঞ্চল থেকে উৎপত্তি হওয়া ভয়াবহ বন্যায় নেপালের ভোতেকোশি নদী প্লাবিত হয়ে ব্যাপক…

ByBySandeep Biswas Aug 26, 2026

নেপালে আকস্মিক বন্যা: ভারতীয়দের সহায়তায় জরুরি নম্বর প্রকাশ ভারতীয় দূতাবাসের

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তা ও তথ্যের জন্য জরুরি যোগাযোগ নম্বর…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top