News Flash

  • Home
  • দেশ
  • বন্ধ আমদানি-রফতানি, নষ্ট ৫০ লক্ষ টাকার মাছ
Image

বন্ধ আমদানি-রফতানি, নষ্ট ৫০ লক্ষ টাকার মাছ

পেট্রাপোল, ৭ আগস্ট(হি.স.): বাংলাদেশের হিংসার ঘটনার জেরে সোমবার থেকে বন্ধ রয়েছে আমদানি-রফতানি, যার ফলে প্রায় ৫০ লক্ষ টাকার মাছ নষ্ট হয়েছে।

ওড়িশার চিলকা থেকে সমুদ্রের মাছ নিয়ে সোমবার সকাল ৭টা নাগাদ পেট্রাপোলে এসে পৌঁছায় ৪টি ট্রাক। তবে কাস্টমসের ক্লিয়ারেন্স না পাওয়ায় ট্রাকগুলি পার্কিংয়ে দাঁড়িয়ে থাকে। এর মধ্যে দুটি ট্রাকের মাছে পচন ধরতে শুরু করেছে।

বুধবার মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, আমদানি-রফতানি বন্ধ থাকার কারণে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের দাবি, দ্রুত কাস্টমসের ক্লিয়ারেন্স পাওয়া গেলে এই ধরনের ক্ষতি এড়ানো যেত।

অন্যদিকে, প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলেই আমদানি-রফতনি পুনরায় শুরু করা হবে। তবে বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার কারণে কিছু সময় অপেক্ষা করতে হবে।

এদিকে, বাংলাদেশে চলমান হিংসার ঘটনাগুলি তাড়াতাড়ি শান্ত হবে এবং আমদানি-রফতানি পুনরায় চালু হবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top