News Flash

  • Home
  • দেশ
  • রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন হল বিশ্বভারতীতে
Image

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন হল বিশ্বভারতীতে

বোলপুর, ৭ অগস্ট (হি.স.): বুধবার ২২ শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হল বিশ্বভারতীতে৷ সকাল থেকে রবীন্দ্রসঙ্গীত, বৈদিক মন্ত্রপাঠ, ব্রহ্ম উপাসনা, পুষ্পপ্রদান, বৃক্ষরোপণের মধ্যদিয়ে কবিকে স্মরণ করা হয়৷ পাশাপাশি, বোলপুর পৌরসভার পক্ষ থেকে ‘হাজার কন্ঠে রবীন্দ্রনাথ’ অনুষ্ঠানের মধ্যদিয়ে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়৷

১৯৪১ সালের ৭ আগস্ট মহাপ্রয়াণে পথে গিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর৷ বাংলার ২২ শে শ্রাবণ। গুরুদেবের প্রয়াণ দিবস পালন করল বিশ্বভারতী৷ এদিন সকালে গৌরপ্রাঙ্গণে বৈতালিক, উপাসনা গৃহে ব্রহ্ম উপাসনা, বৈঠক মন্ত্রপাঠ হয়৷ পরে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে উদয়ন বাড়িতে গুরুদেবের ব্যবহৃত চেয়ারে পুষ্প নিবেদন করে শ্রদ্ধা জানান বিশ্বভারতীর উপাচার্য অরবিন্দ মণ্ডল। পরে পুরনো মেলার মাঠে বৃক্ষরোপণ করা হয়৷ দিনভর এভাবেই নানান অনুষ্ঠানের মধ্যদিয়ে গুরুদেবকে স্মরণ করা হয়৷ এদিন থেকে বিশ্বভারতীতে শুরু হল রবীন্দ্র সপ্তাহ৷ ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন পর্যন্ত চলবে এই রবীন্দ্রসপ্তাহ৷ প্রত্যেক দিন বিশ্বভারতী নানা ভবন, প্রেক্ষাগৃহে বক্তৃতা, আলোচনা, প্রদর্শনী, নাটক, গানে গানে পালিত হবে এই সপ্তাহ৷

অন্যদিকে, বোলপুর পৌরসভার পক্ষ থেকে বীরভূম জেলা পরিষদের ডাকবাংলো মাঠে ‘হাজার কন্ঠে রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ বোলপুর-শান্তিনিকেতনের বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর মধ্যে থেকে ১ হাজার নারী-পুরুষ এক যোগে রবীন্দ্রসঙ্গীত গাইতে থাকেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুর, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মণ্ডল, রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক অভিজিৎ সিংহ, বিকাশ রায়চৌধুরী, অভেদানন্দ থান্দার, মুলুক ভারতসেবাশ্রমের শান্তি মহারাজ প্রমুখ৷

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মণ্ডল বলেন, “সকাল থেকেই বিশ্বভারতীতে নানান অনুষ্ঠানের মধ্যদিয়ে কবিকে স্মরণ করা হচ্ছে৷ এক সপ্তাহ ধরে চলবে নানান অনুষ্ঠান৷ রবীন্দ্রসপ্তাহে বিভিন্ন ভবন অংশ নিচ্ছে। শান্তিনিকেতনের আকাশে-বাতাসে গুরুদেব। তাঁকে স্মরণ প্রতি মুহুর্তেই করতে হয়৷ রাজ্য সরকারের বোলপুর পৌরসভা যে হারাজ কন্ঠে রবীন্দ্রনাথ অনুষ্ঠানের আয়োজন করেছে তা অভিনব। রবীন্দ্রনাথের গান তো সময় হয়৷ কিন্তু, এক সঙ্গে এত শিল্পী প্রাণবন্ত উচ্ছ্বাস খুব ভালো উদ্যোগ।”

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top