ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আদিবাসী নেতা যদু মোহন ত্রিপুরার মৃত্যুবার্ষিকী পালিত 

আগরতলা, ৭ আগস্ট : যথাযথ মর্যাদার  মধ্য দিয়ে আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আদিবাসী কংগ্রেস নেতা যদু মোহন ত্রিপুরার মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ বিভিন্ন স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিন প্রয়াত নেতা যদুমোহন ত্রিপুরার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কংগ্রেস নেতৃত্বরা। এদিন আশিস কুমার সাহা বলেন,  যদুমোহন ত্রিপুরা জীবদ্দশায় কংগ্রেসের সংগঠন তথা আদিবাসীদের উন্নয়নের জন্য নিরন্তর ভাবে কাজ করে গিয়েছিলেন।