News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বর্ডার গোল চক্করে এলাকায় দুষ্কৃতিদের দ্বারা আক্রমনের শিকার ব্যক্তি, প্রতিবাদে পথ অবরোধ 
Image

বর্ডার গোল চক্করে এলাকায় দুষ্কৃতিদের দ্বারা আক্রমনের শিকার ব্যক্তি, প্রতিবাদে পথ অবরোধ 

আগরতলা, ৭ আগস্ট: গতকাল রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে বর্ডার গোল চক্করে সামনে এক ব্যক্তির উপর আক্রমণ করে দুষ্কৃতিরা বলে অভিযোগ। আজ এরই প্রতিবাদে এলাকাবাসী পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তি কাজ থেকে বাড়ি ফিরেছিলেন। বর্ডার গোল চক্করে সামনে আসতেই সমাজদ্রোহী ঝোটন দাস তার উপর আক্রমণ চালিয়েছে। তাতে সে গুরুতর আহত হয়েছে। আরও অভিযোগ, ঝুটন দাসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। আজ তারই প্রতিবাদে এলাকাবাসী পথ অবরোধে সামিল হয়েছেন। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। 

এলাকাবাসীর দাবি, ওই এলাকা থেকে ঝোটন দাসকে বিতাড়িত করা হোক। ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ অবরোধকারীদের সাথে কথাবার্তা বলেন এবং অবশেষে পুলিশের আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

Releated Posts

১৩০০-র বেশি কণ্ঠে ‘সহস্রকণ্ঠে বন্দে মাতরম’, স্বাধীনতা দিবসে বিশেষ উদ্যোগ এমবিবি কলেজের

আগরতলা, ১৩ আগস্ট: স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে দেশাত্মবোধের আবহে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করতে চলেছে মহারাজা বীর বিক্রম (এমবিবি)…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ধর্মনগরে ৮০তম স্বাধীনতা দিবসের চূড়ান্ত মহড়া, কড়া নিরাপত্তায় উত্তর ত্রিপুরা

ধর্মনগর, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার ধর্মনগরের বিবিআই ময়দানে সম্পন্ন হলো চূড়ান্ত ফুল ড্রেস প্যারেড…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ছাউনি নেই, পানীয় জলের সংকট—সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশায় প্রশ্নের মুখে শিশুদের নিরাপত্তা

সোনামুড়া, ১৩ আগস্ট: সোনামুড়া নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল পরিকাঠামো নিয়ে ক্ষোভ বাড়ছে…

ByByReshmi Debnath Aug 13, 2026

বিদ্যুৎহীন আড়ালিয়া নামারকুচি জেবি স্কুল, শৌচালয় ও পানীয় জলের সংকটে পড়ুয়ারা

আড়ালিয়া, ১৩ আগস্ট: বিদ্যুৎ সংযোগ নেই, পর্যাপ্ত শৌচালয়ের ব্যবস্থা নেই, পাশাপাশি নিরাপদ পানীয় জলেরও সংকট—একাধিক মৌলিক সমস্যায় জর্জরিত…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top