News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা রাজ্য ও সংগঠনকে মজবুত করে ভারতের মধ্যে এক নম্বরে নিয়ে যাওয়া আমার মূল লক্ষ্য:  নবনিযুক্ত প্রভারী রাজদীপ রায়
Image

ত্রিপুরা রাজ্য ও সংগঠনকে মজবুত করে ভারতের মধ্যে এক নম্বরে নিয়ে যাওয়া আমার মূল লক্ষ্য:  নবনিযুক্ত প্রভারী রাজদীপ রায়

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরা রাজ্য ও সংগঠনকে মজবুত করে ভারতের মধ্যে এক নম্বরে নিয়ে যাওয়া আমার মূল লক্ষ্য।  মঙ্গলবার বিকেলে ভারতীয় জনতা পার্টি দলের প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেন  নবনিযুক্ত প্রভারি ডাক্তার রাজদীপ রায়। এদিনের সম্মেলনে প্রভারী ছাড়াও  উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য।

ত্রিপুরা প্রদেশ বিজেপির  নতুন প্রভারি পদে নিযুক্তি পেয়ে মঙ্গলবার বিকেলে প্রদেশ কার্যালয়ে এক  সাংবাদিক সম্মেলন করলেন ডাক্তার রাজদীপ রায়। সাংবাদিক সম্মেলন থেকে প্রভারী রাজদীপ রায় বলেন ত্রিপুরা রাজ্যের উন্নয়নে এবং সংগঠনকে মজবুত করে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে নিয়ে যাওয়া উনার মূল লক্ষ্য থাকবে।

এদিন প্রদেশ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রভারে ছাড়াও প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কমিটি থেকে নিযুক্তি পেয়ে গতকাল রাজ্যে এসে পৌঁছেছিলেন নবনিযুক্ত প্রভারী রাজদীপ রায়। মঙ্গলবার সকালে  তিনি ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন করেন।

এরপর বিকেলে সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে তিনি উল্লেখ করেন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর ত্রিপুরার পরিবর্তন শুরু হয়েছে এবং নতুন দিশায় অগ্রসর হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় লক্ষাধিক মানুষ ঘর পেয়েছেন। যাদের মাথার ওপর ছাড় ছিল না তাদের মাথা গোজার ঠাই হয়েছে। এখনো অনেকে পাননি। ২০২৬- ২৭ অর্থ বছরের  মধ্যে তাদেরও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া হবে। জল জীবন মিশনেও ৮৩ শতাংশ মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে গেছে। বাকিটাও সম্পূর্ণ করা হবে। প্রধানমন্ত্রী সড়ক যোজনায় প্রতিটি গ্রামে পাকা রাস্তা হয়েছে।

পাশাপাশি তিনি উল্লেখ করেন সংগঠনকে মজবুত করতে হলে প্রয়োজনে তিনি ত্রিপুরা রাজ্যের  প্রতিটি আনাচে-কানাচে চষে বেড়াবেন। সাংবাদিক সম্মেলন থেকে জেলা থেকে বুথ থরের নেতৃত্ব দের সহযোগিতা করার আহ্বান রাখেন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top