News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেল ব্রিজের কাজ করতে গিয়ে ছিটকে পরে মৃত্যু শ্রমিকের
Image

রেল ব্রিজের কাজ করতে গিয়ে ছিটকে পরে মৃত্যু শ্রমিকের

উদয়পুর, ৬ আগস্ট: মঙ্গলবার উদয়পুর মহকুমা শালগড়া রেল ব্রিজের কাজ করতে গিয়ে ছিটকে পড়ে বহির রাজ্যের এক শ্রমিক। এই ঘটনা দেখে অন্যান্য শ্রমিকরা গোমতী নদীতে ঝাঁপিয়ে পড়ে ওই শ্রমিককে উদ্ধার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে।

ঘটনার খবর পেয়ে উদয়পুর থেকে অগ্নি নির্বাপক দপ্তরের একটি গাড়ি ছুটে যায় শালগরা রেল ব্রিজ এলাকায়। সঙ্গে সঙ্গে নদীতে পড়ে যাওয়া শ্রমিককে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত বলো ঘোষণা করে।

চিকিৎসক জানায় শ্রমিকের নাম সুরেশ বাল্মিকী দাস(৩৫)। বাড়ি বহির রাজ্যে। বর্তমানে সুরেশ বাল্মিকী দাশের মৃতদেহ ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। ময়না তদন্তের পর মৃতের কারণ জানা যাবে বলে চিকিৎসক জানান।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top