News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অনুপ্রবেশ রুখতে কড়া নজরদারি সীমান্ত এলাকায়, ফাঁকা ভারত বাংলা মৈত্রী সেতু
Image

অনুপ্রবেশ রুখতে কড়া নজরদারি সীমান্ত এলাকায়, ফাঁকা ভারত বাংলা মৈত্রী সেতু

সাব্রুম, ৬ আগস্ট: বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন ঘিরে ত্রিপুরা রাজ্য সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে চলছে করা নিরাপত্তা ব্যবস্থা।


কোটা সংস্কার আন্দোলনের ফলশ্রুতি হিসেবে সোমবার দুপুরে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রধানমন্ত্রীত্ব পথ থেকে ইস্তফা প্রদান করেন। শুরু হয় আন্দোলনকারীদের জয়ের উল্লাস, তৎসঙ্গে সরকারি সম্পদ নষ্ট করা ও হিন্দুদের উপর অকথ্য নির্যাতন। 

এ পরিস্থিতি যাতে কোন রকম অবৈধ অনুপ্রবেশ না হয় সেই লক্ষ্যে ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভারত বাংলা সীমান্ত এলাকাকে সিল করে দেওয়া হয়েছে।  ভারত বাংলা মৈত্রী সেতুর উপরেও দেখা যায় আজ এক ভিন্ন চিত্র। যেখানে প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম ঘটতো সেখানে আজ সন্ধ্যায় ভ্রমণকারীদের উপস্থিতি পরিলক্ষিত হয়নি।

মৈত্রী সেতুর উপর দেওয়া হয়েছে কাঁটাতারের আনুমানিক ৫-৭ লেয়ারের ব্যারিকেট। অতন্দ্র প্রহরীর মত বিএসএফ জওয়ানরা নজর রাখছে মৈত্রী সেতুরসহ সেতু সংলগ্ন এলাকার উপর।  সাব্রুম থানার পক্ষ থেকে রয়েছে টি এস আর জওয়ান এবং পুলিশ বাহিনী। সাব্রুম থানার পুলিশ অফিসার মরন বৈদ্য জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে বিএসএফের সাথে তাল মিলিয়ে কাজ করে যাবেন পুলিশও।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top