News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তর জেলায় প্রস্তুতি তুঙ্গে
Image

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তর জেলায় প্রস্তুতি তুঙ্গে

ধর্মনগর, ৬ আগস্ট : ৮ আগস্ট রাজ্যের বিভিন্ন জেলার সাথে উত্তর জেলায় ত্রিস্তর  পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হতে চলেছে। মানুষকে সার্বিক নিরাপত্তা দিতে এবং নির্ভয়ে মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার জন্য উত্তর জেলা পুলিশ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।

উত্তর জেলায় সিআরপিএফ, এসএসবি, বিএসএফ, ত্রিপুরা স্টেইট রাইফেলসের জওয়ানরা এবং রাজ্য পুলিশের জওয়ানরা বিভিন্ন এলাকায় শুধুমাত্র পোলিং স্টেশনগুলিতে নয় অন্যান্য জায়গায় মানুষের নিরাপত্তা এবং নির্ভয়ে ভোট দেওয়ার জন্য সাহায্য প্রদান করে যাবে। মোট ৩৪৭ টি পোলিং স্টেশনে উত্তর ত্রিপুরায় ভোটগ্রহণ করা হবে।

পোলিং স্টেশনের পাশাপাশি স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা কর্মীরা থাকবে। তার পাশাপাশি তিনি আবেদন জানান পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ একটা অস্থির পরিস্থিতি বিরাজ করছে তাই কোন কিছু পেলেই মানুষ যাতে পোস্ট না করে। একটু ভেবেচিন্তে দেখে সঠিক কিনা। আমরা শান্তিপ্রিয় দেশের ঐক্য শান্তির শৃঙ্খলা বজায় রাখার পক্ষপাতী। তাই দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কোন ধরনের অপ্রীতিকর পোস্ট না করার জন্য জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীকে আহ্বান জানান।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top