News Flash

  • Home
  • দেশ
  • বিমায় জিএসটি মধ্যবিত্তদের ওপর বাড়তি বোঝা: মল্লিকার্জুন খাড়গে
Image

বিমায় জিএসটি মধ্যবিত্তদের ওপর বাড়তি বোঝা: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.)  : জিএসটি প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সংসদের সামনে প্রতিবাদ ইন্ডি জোটের সদস্যদের। জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহার করতে হবে, এই দাবি তুলে মঙ্গলবার প্রতিবাদ দেখান তাঁরা। লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন। মঙ্গলবার অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের মকরদ্বারের সামনে হাজির হয়ে প্রতিবাদে সামিল হন তাঁরা। রাহুল ছাড়াও উপস্থিত ছিলেন শরদ পাওয়ার, সুদীপ ব্যানার্জি, সাগরিকা ঘোষ-সহ একাধিক বিরোধী দলের বহু সাংসদ।

এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, দেশের মধ্যবিত্তের উপর বাড়তি বোঝা চাপিয়ে দিয়েছে কেন্দ্র। এর বিরুদ্ধে প্রতিবাদ করবে ইন্ডি জোট। যেভাবে জিএসটি আদায় নিয়ে সাধারণ মানুষের উপর বোঝা চাপছে তা থেকে দেশবাসীকে মুক্ত করতে হবে। সরকারের কর নীতিতে ভুগছেন সাধারণ মানুষ। ২০২৪ সালে ভারতে চিকিৎসা ব্যয় এশিয়ার মধ্যে সর্বোচ্চ। তার ওপর এই কর (জিএসটি) অমানবিক বলেও ব্যাখ্যা করেন খাড়গে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top