News Flash

  • Home
  • প্রধান খবর
  • সেনা টহল বাড়ানো হল সীমান্তগুলিতে, কলকাতায় এলেন বিএসএফের ডিজি
Image

সেনা টহল বাড়ানো হল সীমান্তগুলিতে, কলকাতায় এলেন বিএসএফের ডিজি

কলকাতা, ৫ আগস্ট (হি.স.): বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বাড়ছে সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কাও। পশ্চিমবঙ্গের একাধিক জেলার সঙ্গে বাংলাদেশ সীমান্ত ভগ করে। এর মধ্যে একটি বিস্তৃত অঞ্চল কাটাতাঁর বিহীন। ইতিমধ্যেই বিএসএফের ডিজিও কলকাতায় এসে পৌঁছোন।

এই পরিস্থিতিতে কলকাতা থেকে এডিজি ইস্টার্ন কম্যান্ডকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তে অনুপ্রবেশ বাড়বে, জঙ্গি কার্যকলাপ বাড়বে, এমনটাই সতর্কবার্তা দেওয়া হয়েছে বিএসএফের তরফে।

প্রতিরোধের মুখে পড়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী পদ থেকে। ভারতের উদ্দেশেই রওনা দেন তিনি। ত্রিপুরার আগরতলায় আসেন তিনি। সূত্রের খবর, শেখ হাসিনার পরিবারও দেশ ছাড়তে পারেন। কলকাতায় আসতে পারেন হাসিনার পরিবার।

আজ দুপুরেই বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। আপাতত আগরতলায় আসছেন তিনি। এখান থেকে দিল্লি যেতে পারেন তিনি। সেখান থেকে লন্ডনে যেতে পারেন হাসিনা। শেখ হাসিনার সঙ্গে তাঁর বোন রেহানাও রয়েছেন।

অন্যদিকে, হাসিনার পরিজনরা কলকাতায় আশ্রয় নিতে পারেন। সেনাবাহিনীর কপ্টারেই তাঁরা বাংলাদেশ থেকে কলকাতায় আসতে পারেন।

Releated Posts

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top