News Flash

  • Home
  • বিদেশ
  • অশান্ত বাংলাদেশ : ভারতীয়দের বিশেষ নির্দেশ দিল্লির, চালু হেল্পলাইন নম্বর
Image

অশান্ত বাংলাদেশ : ভারতীয়দের বিশেষ নির্দেশ দিল্লির, চালু হেল্পলাইন নম্বর

নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ‘এক দফা’ দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশের ছাত্রদের মঞ্চ ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’। যাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। সংঘর্ষ ও হিংসায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দিকে দিকে পুলিস, র‌্যাবের সঙ্গে সংঘর্ষের জেরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় ভারতীয়দের সতর্ক করল বিদেশমন্ত্রক। আপাতত বাংলাদেশ সফরে যেতে ভারতীদের নিষেধ করেছে নয়াদিল্লি। পরিস্থিতি শান্ত হলে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলেও জানানো হয়েছে বিদেশমন্ত্রকের তরফে। একই সঙ্গে বাংলাদেশে থাকা ভারতীয়দের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নয়াদিল্লি। পরিস্থিতির উপর নজর রাখতে ও প্রয়োজন ছাড়া রাস্তায় না বের হতে বাংলাদেশে থাকা ভারতীয়দের নির্দেশ দিয়েছে বিদেশমন্ত্রক। প্রয়োজনে ঢাকায় ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে। কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে নয়াদিল্লি। যেগুলি হল-৮৮০১৯৫৮৩৮৩৬৭৯, ৮৮০১৯৫৮৩৮৩৬৮০, ৮৮০১৯৩৭৪০০৫৯১।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top