নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ‘এক দফা’ দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশের ছাত্রদের মঞ্চ ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’। যাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। সংঘর্ষ ও হিংসায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দিকে দিকে পুলিস, র্যাবের সঙ্গে সংঘর্ষের জেরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় ভারতীয়দের সতর্ক করল বিদেশমন্ত্রক। আপাতত বাংলাদেশ সফরে যেতে ভারতীদের নিষেধ করেছে নয়াদিল্লি। পরিস্থিতি শান্ত হলে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলেও জানানো হয়েছে বিদেশমন্ত্রকের তরফে। একই সঙ্গে বাংলাদেশে থাকা ভারতীয়দের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নয়াদিল্লি। পরিস্থিতির উপর নজর রাখতে ও প্রয়োজন ছাড়া রাস্তায় না বের হতে বাংলাদেশে থাকা ভারতীয়দের নির্দেশ দিয়েছে বিদেশমন্ত্রক। প্রয়োজনে ঢাকায় ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে। কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে নয়াদিল্লি। যেগুলি হল-৮৮০১৯৫৮৩৮৩৬৭৯, ৮৮০১৯৫৮৩৮৩৬৮০, ৮৮০১৯৩৭৪০০৫৯১।

অশান্ত বাংলাদেশ : ভারতীয়দের বিশেষ নির্দেশ দিল্লির, চালু হেল্পলাইন নম্বর
Releated Posts
ভার্সাই প্রাসাদে ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে সই ট্রাম্পের, আঞ্চলিক স্থিতিশীলতা ও জ্বালানি মূল্য কমার আশা
ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (মেমোরান্ডাম…
মোদি-ট্রাম্প বৈঠকে ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে আশাবাদ, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর
ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…
ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…
অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…


















