News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পঞ্চায়েত নির্বাচনের আগে ভোট সন্ত্রাস রাজ্যে, আহত মহিলা সহ চারজন বিজেপি কর্মী, গ্রেফতার দুই সিপিআইএম কর্মী
Image

পঞ্চায়েত নির্বাচনের আগে ভোট সন্ত্রাস রাজ্যে, আহত মহিলা সহ চারজন বিজেপি কর্মী, গ্রেফতার দুই সিপিআইএম কর্মী

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৪ আগস্ট:
রাজনৈতিক সন্ত্রাসের ঘটনায় উত্তপ্ত খোয়াইয়ের পদ্মবিল এলাকা। সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনের প্রাক মুহূর্তে ভোট সন্ত্রাস লক্ষ্য করা যাচ্ছে রাজ্যে। এদিন সন্ত্রাসের জেরে বিজেপি দলের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয়। অভিযোগের তীর তিপ্রা মথা, কংগ্রেস এবং সিপিআইএমের বিরুদ্ধে। এই ঘটনায় মহিলা সহ মোট চারজনকে মারধর করা হয়েছে। ইতিমধ্যেই সিপিআইএম দলের দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন পঞ্চায়েত সমিতির প্রার্থী প্রিয়তোষ দেব।

ঘটনার বিবরণে জানা যায়, বিজেপি দলের কর্মী সমর্থকদের বাড়িতে দুষ্কৃতীরা হামলা সংঘটিত করে। একে একে পদ্মবিল এলাকার বিভিন্ন বাড়িতে হামলা চালানো হয়। বাড়ি ঘরে প্রবেশ করে হুমকি প্রদান করা হয়। ঘটনায় এক মহিলা সহ চারজন আক্রান্ত হয়েছেন। খবর নেওয়া হয় পুলিশে। রাতেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। 

Releated Posts

গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের

আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top