News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাড়ছে গোমতী নদীর জলস্তর, চিন্তায় নদীর তীরের এলাকাবাসীরা
Image

বাড়ছে গোমতী নদীর জলস্তর, চিন্তায় নদীর তীরের এলাকাবাসীরা

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ৪ আগস্ট:
গোমতী নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে মেলাঘর পৌরসভার আট নম্বর ওয়ার্ড এলাকার বেশ কিছু বাড়িঘর। জীবনের শেষ সম্বল ছিল বসতভিটা। টানা বৃষ্টিতে গোমতী নদীর জল বাড়ার ফলে গোমতী নদীর একেবারে শেষ কিনারায় বসত ঘর চলে এসেছে।

তাই বাধ্য হয়ে মেলাঘর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল মিয়া গোমতি নদী সংলগ্ন বসত ঘর ভেঙ্গে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। শনিবার রাত্রে তিনি এই ঘরে ঘুমাতে পারেননি। সারারাত অনিদ্রা থেকে ঘরটিকে পাহারা দিয়েছেন। আর রবিবার সকাল হতেই গোমতী নদীর জল যেভাবে বেড়ে চলেছে  হয়তো আজকের দিনে তার বসত ঘরটি   নদীর বুকে চলে যেতে পারে। সেজন্য বসত ঘর ভেঙ্গে অন্যের জায়গায় আপাতত স্থান নিচ্ছেন। 

আগামী দিনে কি করবেন, কোথায় থাকবেন পরিবার নিয়ে এই চিন্তায় অস্থির হয়ে উঠেছেন তিনি।

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top