News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মদ বিরোধী অভিযানে ২০০ লিটার দেশি মদ সহ গ্রেপ্তার এক
Image

মদ বিরোধী অভিযানে ২০০ লিটার দেশি মদ সহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট:
শ্রীনগর থানার পুলিশ ও  টিএসআর বাহিনীর জওয়ানরা মদ বিরোধী অভিযান চালিয়ে ২০০ লিটার দেশি মদ সহ এক ব্যক্তিকে আটক করেছে।

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের ধরপাকড় শুরু হয়েছে। মদ বিরোধী অভিযানও চালানো হচ্ছে। শ্রীনগর থানার পুলিশ ও টিএসআর বাহিনীর যৌথ অভিযান চালিয়ে মরানগর বাইপাস রোড এলাকা থেকে ২০০ লিটার দেশি মদ সহ এক ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তির নাম  সাগর চক্রবর্তী। সে আগরতলা শহর এলাকাসহ বিভিন্ন স্থানে দেশি মদ সরবরাহ করতে বলে জানা গেছে।

সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ ও টিএসআর বাহিনী তাকে মদসহ আটক করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি মামলা গৃহীত হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে শ্রীনগর থানার পুলিশ অফিসার দিলীপ দেববর্মা জানিয়েছেন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top