News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১৭ নম্বর আসনের বিজেপি প্রার্থীর সমর্থনে বাইক রেলি
Image

পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১৭ নম্বর আসনের বিজেপি প্রার্থীর সমর্থনে বাইক রেলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট:
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১৭ নম্বর আসনের বিজেপি প্রার্থী উত্তম দাসের সমর্থনে রবিবার বেলাবর এলাকায় রেলী অনুষ্ঠিত হয়।  আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচনে  পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১৭ নম্বর আসনের বিজেপির মনোনীত প্রার্থী উত্তম দাসের সমর্থনে রবিবার বাইক রেলি অনুষ্ঠিত হয়।

বেলাবর  স্কুলের সামনে থেকে রেল  শুরু হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন প্রার্থী উত্তম দাস ও পশ্চিম ত্রিপুরা জেলার বিজেপি সহ সম্পাদক অসীম সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

রেলিতে অংশগ্রহণ করে বিজেপি পশ্চিম জেলা সহ-সম্পাদক অসীম সাহা বলেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের বিশেষ গুরুত্ব রয়েছে। কেননা আমাদের দেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করেন। গ্রামীন এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, কৃষি উন্নয়ন ,রাস্তাঘাটের উন্নয়ন সহ সার্বিক উন্নয়নের স্বার্থেই ত্রিস্তর পঞ্চায়েত কাজ করে থাকে।

দেশের সরকার ও রাজ্যের সরকার জনকল্যাণে যেসব কর্মসূচি গ্রহণ করে কাজ করে চলেছেন সেই কাজের নিরিখেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গণদেবতারা মনোনীত প্রার্থীদের বিজয়ী করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
______

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top