News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০২৯ সালেও বিরোধী আসনে বসার জন্য প্রস্তুত থাকা উচিত ইন্ডি জোটের : অমিত শাহ
Image

২০২৯ সালেও বিরোধী আসনে বসার জন্য প্রস্তুত থাকা উচিত ইন্ডি জোটের : অমিত শাহ

চন্ডীগড়, ৪ আগস্ট (হি.স.): বিরোধীদের ইন্ডি জোটের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। রবিবার চন্ডীগড় এক অনুষ্ঠানে অমিত শাহ বলেছেন, ২০২৯ সালেও বিরোধী আসনে বসার জন্য প্রস্তুত থাকা উচিত ইন্ডি জোটের। অমিত শাহ বলেছেন, “আমি আপনাদের আশ্বস্ত করছি, বিরোধীরা যা করতে চায় তা করতে দিন, ২০২৯ সালেও এনডিএ আসবে, মোদীজি আসবেন। তাঁরা (বিরোধীরা) জানে না যে, বিজেপি এই নির্বাচনে কংগ্রেস ৩টি নির্বাচনে যত আসন পেয়েছিল তার থেকে বেশি আসন পেয়েছে।”অমিত শাহ আরও বলেছেন, “যারা অস্থিতিশীলতা ছড়াতে চায় তারা বারবার বলছে এই সরকার টিকবে না। আমি তাদের আশ্বস্ত করতে এসেছি যে, এই সরকার কেবল নিজস্ব মেয়াদই পূর্ণ করবে না, পরবর্তী সরকারও হবে এনডিএ। বিরোধী দলে বসতে এবং বিরোধীদের সঠিকভাবে কাজ করার পদ্ধতি শিখতে প্রস্তুত থাকতে হবে।”

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top