News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যাত্রীবাহী অটোতে মারুতির ধাক্কায় দুই স্কুল পড়ুয়া সহ আহত চার
Image

যাত্রীবাহী অটোতে মারুতির ধাক্কায় দুই স্কুল পড়ুয়া সহ আহত চার

বিশ্রামগঞ্জ, ৪ আগস্ট : যাত্রীবাহী অটোতে মারুতি গাড়ির ধাক্কায় আহত হয়েছেন দুই স্কুল পড়ুয়া সহ চারজন। ঘটনা রবিবার বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দেওয়ানবাজার ডন বসকো স্কুল সংলগ্ন এলাকায়।

অটোর যাত্রী ৫৬ বছর বয়সী তনু মিয়া জানিয়েছেন, তিনি পরিবার নিয়ে বিশ্রামগঞ্জ বাজার শেষে একটি অটোতে চড়ে তারাপদ এলাকায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। ওই সময় দ্রুত গতিতে একটি মারুতি গাড়ও অটোতে ধাক্কা মারে। তাতে দুর্ঘটনাগ্রস্থ হয় টিআর০৭৪২৩০ নম্বরের অটোটির। মারুতি গাড়ির ধাক্কায় অটোটি উল্টে গিয়ে মারাত্মকভাবে আহত হন তনু মিয়া (৫৬) ও তাঁর স্ত্রী ক্ষুদেজা খাতুন(৫০) এবং তার দুই নাতনি স্কুল পড়ুয়া রচনা আক্তার (১২) ও  সুমাইয়া আক্তার (১৫)।

স্থানীয় মানুষ দূর্ঘটনা প্রত্যক্ষ করে এগিয়ে যান এবং আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে বিশ্রামগঞ্জ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অল্পেতে রক্ষা পেয়েছে দুই স্কুল পড়ুয়া সহ তনু মিয়ার পরিবার।

Releated Posts

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top