News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুটি গ্রামের বহু জনজাতি আক্রান্ত জ্বরে, স্বাস্থ্য শিবিরের দাবি
Image

দুটি গ্রামের বহু জনজাতি আক্রান্ত জ্বরে, স্বাস্থ্য শিবিরের দাবি

চড়িলাম, ৩ আগস্ট : চড়িলাম ধারিয়াথল ভিলেজের পুরান লেম্বুতলী  এবং গয়ারাম কোবরা পাড়ার অসংখ্য জনজাতিরা জ্বরে আক্রান্ত। ঐ জনজাতি অধ্যুষিত এলাকার মানুষ চাইছেন সরকারি সাহায্য, এমনকি স্বাস্থ্য শিবির করার জন্য দাবি করছেন। 

তিন চার দিন ধরে এই দুটি গ্রামে এক এক করে ছোট-বড় সকলেই জ্বরে আক্রান্ত হচ্ছেন। বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বর্তমানে ধারিয়াথল ভিলেজের পুরান লম্বুতলীর বাসিন্দা বিশু কুমার দেববর্মা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। আরো দুজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন তাদেরকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তিন দিন ধরে চলছে দুটি গ্রামের রোগীর ভিড়। তারা সকলেই জ্বরে আক্রান্ত হচ্ছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিচ্ছেন। 

ঐ দুটি গ্রামের জনজাতিদের দাবি আগামী দিন যেন এলাকায় স্বাস্থ্য শিবির করা হয়। তারা চাইছেন সরকারি সহযোগিতা। জনজাতিরা এও বলছেন যে বে খবর স্বাস্থ্যকর্মীরা  এমনকি বে খবর বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঊর্ধ্বতন  কর্তৃপক্ষ কোনরকম পদক্ষেপ নিচ্ছেন না। বে খবর সিপাহীজলা জেলা স্বাস্থ্য আধিকারিক। এলাকা দুটো গ্রামে জ্বরে মহামারীর রূপ নিয়েছে বর্তমানে উধাও স্বাস্থ্য দপ্তর। প্রতিটি ঘরে ঘরে আক্রান্ত হচ্ছে একের পর এক সকলেই।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top