News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টমটম চালককে বেধড়ক মারধর, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা
Image

টমটম চালককে বেধড়ক মারধর, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ৩ আগস্ট: রামনগরে এক টমটম চালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার  হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, রামনগর ৭ নাম্বার রোড এলাকার এক গরীব অসহায় টমটম চালককে বিনা অপরাধে মারধর করে অন্য গাড়ির চালক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে টমটম চালকদের সংগঠনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। এ ব্যাপারে অভিযুক্তের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। 

প্রসঙ্গত, কোন এক গাড়ির সাথে ধাক্কাকে কেন্দ্র করে বিনা অপরাধে মার খেতে হল এক টমটম চালককে।পরবর্তীতে ওই টমটম চালক তাদের সংগঠনকে খবর দিলে সংগঠনের কর্মীরা দুর্গা চৌমুহনি পুলিশ ফাঁড়িতে গিয়ে গাড়ির নাম্বার সহ এফআইআর করেন।  দাবী রাখেন ঘটনাটির যাতে সুষ্ঠু তদন্ত বিচার করা হয়।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top