News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মধুপুর থানার পুলিশ এবং বিএসএফের যৌথ অভিযানে দেশি মদ উদ্ধার,  আটক ২
Image

মধুপুর থানার পুলিশ এবং বিএসএফের যৌথ অভিযানে দেশি মদ উদ্ধার,  আটক ২

আগরতলা, ৩ আগস্ট: আজ সকালে মধুপুর থানার পুলিশ এবং বিএসএফের যৌথ উদ্যোগে মধুপুর জামচৌমুহনী এলাকা থেকে দেশি মদ বোঝাই গাড়ি সহ দুইজনকে গ্রেফতার করে। 

জানা গিয়েছে, মধুপুর থানার পুলিশ এবং বিএসএফের কাছে সেই গোপন খবর অনেক পূর্ব থেকে ছিল পরবর্তী সময়ে শনিবার সকালবেলা ওই এলাকায় উৎপাতে বসে থাকে। এদিকে দুই মদব্যাপারী সমির সরকার এবং উৎপল দত্ত একটি মারুতি বোঝাই গাড়ি করে যার নম্বর টিআর০৭০৩৪৩ দেশি মদ সহ মধুপুরের দিকে আসতেই পুলিশ তাদের আটক করে। পরবর্তী সময়ে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে মধুপুর থানায়। 

আরও জানা যায়,  ৫০০ লিটারের অধিক দেশী মদ ছিল সেই গাড়ির মধ্যে। যার বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকার অধিক। এদিকে মধুপুর থানার বড়বাবু দেবজিত চ্যাটার্জি জানান গোপন খবরের ভিত্তিতেই সেই অভিযান সংঘটিত করা হয় এবং সাফল্য আসে। তবে আগামী দিনেও তা জারি থাকবে। পরবর্তী সময়ে সেগুলি মহকুমা আদালতে সুপর্ণা করা হয়। দীর্ঘদিন যাবত মধুপুর, কোনাবন, কৈয়াডেপা ইত্যাদি এলাকা থেকে বেশ কয়েকজন মদ ব্যাপারী দীর্ঘদিন যাবত আগরতলায় দেশী মদ বিক্রি করে আসছেন। তবে তাদের বিরুদ্ধে আগামী দিন পুলিশ মাঠে নামবে বলে ও জানান।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top