News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই ব্লকে বিজেপি মনোনীত প্রার্থীর ঝড়ো প্রচার, যোগদান
Image

খোয়াই ব্লকে বিজেপি মনোনীত প্রার্থীর ঝড়ো প্রচার, যোগদান

খোয়াই, ৩ আগস্ট: আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনে খোয়াই ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের এলাকায় বিজেপি দলের মনোনীত জিলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির প্রার্থীর সমর্থনে বাড়ী বাড়ী প্রচার কর্মসূচীতে বিপুল সাড়া মিলেছে। 

এদিকে, পশ্চিম গণকী গ্রাম পঞ্চায়েত এলাকায়, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এক জন সমাবেশে বাম আমলের প্রাক্তন প্রধান মহানন্দ দাস আজ বিজেপিতে স্বেচ্ছায় যোগদান করেন। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক  দীপক মজুমদার এবং বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ খোয়াই বিধানসভা কেন্দ্রের নেতৃবর্গ।

অপরদিকে আজ সকালে খোয়াই জেলা পরিষদের ৪ নং আসনে ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনিত প্রার্থী রঞ্জিত দেবনাথের সমর্থনে বারবিল গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি সংগঠিত করল কংগ্রেস। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুত ভট্টাচার্য সহ অন্যান্য কর্মীরা।

গত ২৩ জুলাই থেকে  ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের এলাকায় সাতসকালে বাড়ী বাড়ী প্রচারে বের হচ্ছেন বিজেপি-র নেতা কর্মী ও প্রার্থীরা। প্রচারে বেরিয়ে তারা কথা বলছেন বিভিন্ন অংশের মানুষজনের সাথে।বিভিন্ন গ্রামের মানুষও বিজেপির নেতা কর্মী ও প্রার্থীদের কাছে পেয়ে খোলামেলা আলাপচারিতায় মেতে উঠছেন। মতামত বিনিময়  দুই পক্ষে। 

পঞ্চায়েতের কাজকর্ম, গ্রামীন এলাকার রাস্তাঘাট সংস্কার, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণ করেছেন সেই সকল বেনিফিশিয়ারিরা তাদের পাকা ঘর নেতৃত্বদের ডেকে নিয়ে দেখাচ্ছে। গ্রামের সাধারণ মানুষ গ্রামের সমস্যা গুলিও নেতৃত্ব ও প্রার্থীদের কাছে তুলে ধরছেন। 

তাছাড়া পার্টিও নেতৃত্বরা সাধারণ মানুষকে আশ্বাস দিচ্ছেন আগামী দিন অসমাপ্ত কাজগুলি দ্রুত সমাপ্ত করার চেষ্টা করা হবে।শুক্রবার সাতসকালে বৃষ্টির মাঝেই বাড়ী বাড়ী প্রচার চলে বিজেপির। এদিন পশ্চিম গণকী পঞ্চায়েতের এলাকায় বিজেপি– র জেলা পরিষদের ৬ নং আসনের প্রার্থী অনুকূল চন্দ্র দাস ও খোয়াই পঞ্চায়েত সমিতির প্রার্থী দীপ্তি রানী দাসকে নিয়ে বাড়ী বাড়ী প্রচারে যান বিজেপি- র নেতা কর্মীরা।

এখানে বাড়ী বাড়ী প্রচারে নেতৃত্বদেন পার্টির মন্ডল কমিটির সদস্য তথা পঞ্চায়েত নির্বাচন প্রভারী বিজয় কুমার দেবনাথ। খোয়াই আর ডি ব্লকের অন্তর্গত পশ্চিম গণকী গাও সভায় শাসকদলের মূল প্রতিদ্বন্দ্বী পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে মূল প্রতিদ্বন্দ্বী সিপিআইএম। পঞ্চায়েত স্তরে বিজেপির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছে। এই গ্রাম পঞ্চায়েত এলাক প্রায় তিন হাজার হাজার ভোটার রয়েছে।

বিজেপি দলের নেতৃত্ব বিজয় কুমার দেবনাথ জানান, বিশাল ভোটের ব্যবধানে আমরা নিশ্চিত জয় লাভ করব।পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং পঞ্চায়েত স্তরে কোথাও কোন বিরোধী রাজনৈতিক দল একটি আসনও পাবে না। ১২ ই আগস্ট ভোট গণনা শেষে তা প্রমাণ হবে। 

তিনি বলেন, মোদীজির নেতৃত্বে একটা স্বচ্ছ ও গরিবের উন্নয়নকামী সরকার চলছে রাজ্যে। জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা নেতৃত্বে জনমুখী সরকার গরিব কল্যাণে গত ৬ বছর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে রাজ্য সরকার গরিব, শ্রমিক ও কৃষক অংশের মানুষের জন্য যে প্রকল্প এবং যে সুবিধা প্রদান করেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের জয় নিশ্চিত। 

তাছাড়া, আরো বলেন খোয়াই আর ডি ব্লকের অন্তর্গত পশ্চিম গনকি গ্রাম পঞ্চায়েতর ১১টি আসনে মধ্যে বিরোধী দল প্রার্থী দিতে পারেনি। পঞ্চায়েতের ১১ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি দলের প্রার্থীরা জয়ী হয়েছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top