News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেরলের বন্যা দুর্গত এলাকায় উদ্ধার ও সেবাকাজ শুরু ভারত সেবাশ্রম সঙ্ঘের
Image

কেরলের বন্যা দুর্গত এলাকায় উদ্ধার ও সেবাকাজ শুরু ভারত সেবাশ্রম সঙ্ঘের

ওয়ানাড, ৩ আগস্ট (হি.স.): কেরলের ওয়ানাড জেলার কালপেটা ব্লকের মধুমালাই জঙ্গল সংলগ্ন বিশাল এলাকা ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত। বহু গ্রাম সম্পূর্ণ রূপে নদীগর্ভে চলে গেছে। একাধিক মানুষ নিখোঁজ। স্থানীয় মানুষের পাশাপাশি বহু সংখ্যক বাঙালি, অসমীয়া ও ঝাড়খণ্ড থেকে এই রাজ্যে আগত পরিযায়ী শ্রমিকদের প্রাণহানি হয়েছে। ভারত সেবাশ্রম সংঘের ত্রিবান্দম শাখার পক্ষ থেকে দুর্গত এলাকাগুলিতে উদ্ধার কাজ ও ত্রাণ বিতরনের কাজ শুরু চলছে জোরকদমেই।চুরামালা মেপ্পাডি, মুন্ডাকাই, চালিয়ার, পত্তুকালী, নিলাম্বুর, চাম্বুতারা সহ বিভিন্ন গ্রামে ত্রাণ ও সেবার কাজ শুরু হয়েছে। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সেখানে এলাকা অতি দুর্গম হয়ে গেছে। রাস্তা ভেঙে গেছে। ধসে ও কাদাতে এখনও বহু জায়গায় পৌঁছানো যাচ্ছে না। শ্রমিক যারা বেঁচে তাদের কাজ নেই, আশ্রয় নেই, পোশাক নেই ও খাবার নেই। এ মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো অতি প্রয়োজন। এই পরিস্থিতিতে সংঘের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে যে, এই সেবাকাজ ধারাবাহিক ভাবে চালিয়ে যেতে ও দুর্গতদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top