News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেসের ডিএনএ-তেই দুর্নীতি রয়েছে : প্রহ্লাদ জোশী
Image

কংগ্রেসের ডিএনএ-তেই দুর্নীতি রয়েছে : প্রহ্লাদ জোশী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (হি.স.): কংগ্রেস তথা কর্ণাটকের সিদ্দারামাইয়া সরকারের বিরুদ্ধে তীব্র অক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা প্রহ্লাদ জোশী। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেছেন, কংগ্রেসের ডিএনএ-তেই দুর্নীতি রয়েছে। এমইউডিএ ও বাল্মীকি কর্পোরেশন দুর্নীতি ইস্যুতে কর্ণাটক বিজেপির পদযাত্রায় কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, “কংগ্রেস দলের ডিএনএতে কেলেঙ্কারি ও দুর্নীতি রয়েছে। ১৯৫২ সাল থেকে যখনই কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল, সেখানে বিশাল কেলেঙ্কারি হয়েছে – নেহেরুজি থেকে মনমোহন সিং… সিদ্দারামাইয়া তা চালিয়ে গিয়েছেন।”এমইউডিএ ও বাল্মীকি কর্পোরেশন দুর্নীতি প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে বলেছেন, “এই দু’টি ক্ষেত্রেই সিদ্দারামাইয়া অভিযুক্ত। কংগ্রেস গরিবদের টাকা হায়দরাবাদে স্থানান্তর করেছে। কারা এটা করেছে? কংগ্রেস হাইকমান্ড সিদ্দারামাইয়াকে নির্বাচনের জন্য তেলেঙ্গানায় টাকা পাঠাতে বলেছে… ন্যায়বিচারের জয়ের জন্য, মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, আমরা সরকারকে পতন করতে যাচ্ছি না, তবে আমরা ন্যায়বিচার এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব।”

Releated Posts

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top