News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত সিপিআইএম নেতা সমর আঢ্যর স্মরণ সভা অনুষ্ঠিত
Image

প্রয়াত সিপিআইএম নেতা সমর আঢ্যর স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই:
বুধবার সিপিআই(এম) রাজ্য কমিটির উদ্যোগে মুক্তধারা অডিটোরিয়াম হলে প্রয়াত সিপিআইএম নেতা সমর আঢ্যর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। উপস্থিত সদস্যরা সমর আঢ্য – র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, সমর আঢ্য রাজনৈতিক জীবন বর্তমান রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি এ দিন সমর আঢ্য – র স্মৃতিচারণ করেছেন। তিনি বলেন, তাঁর এর অসময়ে চলে যাওয়া কোনভাবে মেনে নেওয়া যায় না। কমিউনিস্ট আন্দোলনে এটি যথেষ্ট প্রভাব ফেলবে। শূন্যস্থান পূরণ হয় এটি কালের নিয়ম। তবে সমর আঢ্য – র শূন্যস্থান পূরণ করা সহজ নয়। তিনি যেমন উদ্যোগী ছিলেন তেমন গণতান্ত্রিক আন্দোলনকে তেজী করতে চেয়েছিলেন। জনগণের সেবায় ছিল তার মূল লক্ষ্য। তিনি প্রচারের আলো চাইতেন না। গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন ছিল তার রাজনৈতিক জীবনের মুল্য লক্ষ্য।

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top