News Flash

  • Home
  • খেলা
  • ভানলাল কিমার হ্যাটট্রিক, নবোদয়কে হারিয়ে জয়ে ফিরলো স্কাইলার্ক
Image

ভানলাল কিমার হ্যাটট্রিক, নবোদয়কে হারিয়ে জয়ে ফিরলো স্কাইলার্ক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে ফিরেছে স্কাইলার্ক। চতুর্থ ম্যাচের মাথায় তৃতীয় জয়। আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। বিশেষ উল্লেখযোগ্য ভানলাল কিমার হ্যাটট্রিক। পক্ষান্তরে নবোদয় সংঘের পক্ষে জয় যেন ক্রমশঃ অধরাই থেকে যাচ্ছে। এ নিয়ে টানা চার ম্যাচে পরাজয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে টিএফএ আয়োজিত বি-ডিভিশন ঘরোয়া ক্লাব লীগের খেলায় ১৩ তম ম্যাচে আজ, বুধবার স্কাইলার্ক ৪-২ গোলের ব্যবধানে নবোদয় সংঘ কে পরাজিত করেছে। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থেকে ফের দুই গোল শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনতে সক্ষম হলেও নবোদয় সংঘ দ্বিতীয়ার্ধে আর তেমন সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। গোলের শুরু খেলার নয় মিনিটের মাথায়। স্কাইলার্কের ভানলাল কিমার পা থেকে। চার মিনিট বাদে কিমার আরও একটি গোল। তবে তারও ৪ মিনিট বাদে নবোদয়ের কৃষ্ণকিশোর জমাতিয়া একটি গোল শোধ করে ব্যবধান কমিয়ে আনলে দারুন উৎসাহ পায় সতীর্থরা। পরবর্তী মিনিটেই রকি জমাতিয়া আরেকটি গোল পরিশোধ করে খেলায় ২-২ গোলে সমতা ফিরিয়ে আনে। প্রথমার্ধের পরবর্তী সময়ের খেলা আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে এগোতে থাকে। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় ভানলাল কিমা আরও একটি গোল করলে দলকে ৩-২এ এগিয়ে দেওয়ার পাশাপাশি নিজের হ্যাটট্রিকটিও সেরে নেয়। নবোদয় তা শোধ করার লক্ষ্যে দারুন চেষ্টা করলেও সফল হয়নি। উপরন্ত খেলার ৭৩ মিনিটের মাথায় স্কাইলার্কের ফিলিসন রিয়াং একটি গোল করলে ব্যবধান বেড়ে ৪-২ হয়। পরবর্তী সময়ের খেলায় দুদলের পারস্পরিক লড়াই চোখে পড়লেও আর কোনও গোলের সন্ধান কেউ পায়নি। ৪-২ গোলে জয় ছিনিয়ে জয়ে ফিরে স্কাইলার্ক পুরো ৩ পয়েন্ট নিয়ে ঘরে ফিরে। খেলায় অসদাচরণের দায়ে রেফারি দু দলের তিনজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিশ্বজিৎ দাস, সুকান্ত দত্ত, তপন কুমার নাথ ও সুপ্রিয়া দাস।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top