News Flash

  • Home
  • খেলা
  • স্পোর্টস স্কুলের বিজয় রথ থামিয়ে বি ডিভিশনে প্রথম জয় মৌচাকের 
Image

স্পোর্টস স্কুলের বিজয় রথ থামিয়ে বি ডিভিশনে প্রথম জয় মৌচাকের 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম জয়ের স্বাদ পেলো মৌচাক ক্লাব। টানা ৩ ম্যাচ ড্র করে চতুর্থ ম্যাচে এসে জয়ের মুখ দেখলো মৌচাক। তাও ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিজয় রথ থামিয়ে। ঘরোয়া বি-ডিভিশন লিগে বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দিনের দ্বিতীয় ম্যাচে এিপুরা স্পোর্টস স্কুলের টানা জয়ের গতিময় রথ কে আটকে দিয়ে লিগে প্রথম জয় তুলে নেয় মৌচাক ক্লাব।  ম্যাচে স্পোর্টস স্কুল কে ৩-১  গোলের ব্যবধানে পরাজিত করে মৌচাক ক্লাব। প্রথমার্ধে বিজয়ী দল এক শূন্য গোলে এগিয়ে ছিল। প্রথমার্ধের একমাত্র গোল খেলার ৩১ মিনিটের মাথায়। মৌচাকের আর. স্টপেশ-এর পা থেকে। প্রথমার্ধে দু’দলের খেলোয়াড়রাই প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ লড়লেও দ্বিতীয় কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও মৌচাকের আক্রমণাত্মক খেলার স্টাইল। ৬৫ মিনিটের মাথায় মনীষ দেববর্মা এবং ৭৩ মিনিটের মাথায় লালবিয়াক ডেকা পরপর দুটি গোল করলে ব্যবধান বেড়ে ৩-৯ হয়। ত্রিপুরার স্পোর্টস স্কুল যেন পিছু হটতে থাকে। তবে খেলার ৮০ মিনিটের মাথায় স্পোর্টস স্কুলের নির্ভরযোগ্য স্ট্রাইকার বিলাস দেববর্মা একটি গোল করে ব্যবধান কমিয়ে আনে। পরবর্তী সময়ে চেষ্টার ত্রুটি না রাখলেও খেলার ফলাফলে আর কোনও পরিবর্তন আনা সম্ভব হয়নি। এদিকে খেলায় অসদাচরণের দায়ে রেফারি দু দলের তিনজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচে জয়ের ফলে মৌচাকের সংগ্রহে রয়েছে ৪ ম্যাচে ৬ পয়েন্ট। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, খোকন সাহা, তপন কুমার নাথ ও সুকান্ত দত্ত। দিনের খেলা: বেলা দুইটায় পুলিশ আরসি বনাম বীরেন্দ্র ক্লাব। বিকেল চারটায় এনএসআরসিসি বনাম কল্যাণ সমিতি। উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top