News Flash

Image

বেআইনি মদ বোঝাই গাড়ি আটক

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ৩১ জুলাই:
উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর থানার পুলিশ একটি বেআইনি মদ বোঝাই গাড়ি আটক করতে সক্ষম হয়েছে। গাড়ি থেকে প্রচুর পরিমাণ বিলিতি মদ উদ্ধার করা হয়েছে। 

দুই মাসের মাথায় নম্বর বিহীন মদ বোঝাই একই বোলেরো গাড়িকে দ্বিতীয়বার আটক করলো কাঞ্চনপুর থানার পুলিশ। উদ্ধার ১২০ কার্টুনে ২,২৪০ বোতল বেআইনি বিলাতি মদ।

জানা গেছে, এই গাড়িটিকে মাদক পাচারকালে গত ৩১ মে  আটক করেছিলো কাঞ্চনপুর থানার পুলিশ। ফের একই গাড়িতে  অবৈধ বিলাতি মদ নিয়ে পানিসাগরের দিক থেকে যাচ্ছিল। পুলিশের তাড়া খেয়ে কাঞ্চনপুরের দিকে যাওয়ার সময় শান্তিপুর গোপালপুর থেকে ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে গাড়িটিকে আটক করে পুলিশ। তবে কাউকে আটক করতে পারেনি।

—– 

ReplyReply allForwardAdd reaction

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top